1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পুলিশ-র‌্যাবের নজরদারির ফাঁকফোকরে বেপরোয়া অপরাধীদের রাজত্ব - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম
আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

পুলিশ-র‌্যাবের নজরদারির ফাঁকফোকরে বেপরোয়া অপরাধীদের রাজত্ব

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার পঠিত
অপরাধীদের রাজত্ব
this is a collected or created picture for Janatar Jagoron news.

সম্প্রতি রাজধানীতে চুরি, ছিনতাই এবং ডাকাতির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইকারীরা দ্রুত ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে। অধিকাংশ অপরাধ সংঘটিত হচ্ছে রাতে, যার ফলে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ভুক্তভোগীরা বেশিরভাগ সময় ঘটনাগুলো আইনগতভাবে রিপোর্ট না করলেও, বিশেষজ্ঞরা বলছেন আইনশৃঙ্খলা রক্ষায় দুর্বল নজরদারির সুযোগ নিচ্ছে অপরাধীরা।

গত সোমবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ধানমন্ডি এলাকায় একটি সিসিটিভি ফুটেজে একটি চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়ে। সেখানে দেখা যায়, ধানমন্ডি ১১ নম্বর সড়কের মোড়ে চারজন যুবক দুটি মোটরসাইকেল নিয়ে দ্রুত উপস্থিত হয়। মুহূর্তেই তারা রিকশায় থাকা এক ব্যক্তিকে আক্রমণ করে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে মোবাইল, মানিব্যাগ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে সটকে পড়ে।

বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন সেই আক্রান্ত ব্যক্তি।

ধানমন্ডির পাশাপাশি মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই এবং ডাকাতির মত অপরাধ বেড়ে গেছে। এমনকি মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ডাকাতি করার ঘটনাও ঘটেছে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মোটরসাইকেল ব্যবহার করে অপরাধীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে রাতের বেলা ধানমন্ডি এবং মোহাম্মদপুরের বাসিন্দারা আতঙ্কিত অবস্থায় যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

গত তিন মাস—আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর—এই সময়কালে এ ধরনের ঘটনা নিয়ে মাত্র ৪৪টি মামলা হয়েছে।

অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল হক মনে করেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির ঘাটতির সুযোগে অপরাধীরা তাদের কার্যক্রম জোরদার করেছে। অন্যদিকে, ভুক্তভোগীরা আইনি জটিলতায় জড়াতে চান না বলে মামলা করতে আগ্রহী নন।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার তালেবুর রহমান জানিয়েছেন, অপরাধ দমনে বিশেষ অভিযান এবং জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করা হবে।

তবে বিশেষজ্ঞদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকার পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানো না গেলে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ করা কঠিন হবে।

সূত্র: সময়

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..