সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
ঋতু পরিবর্তনের এই সময়ে বেশিরভাগ মানুষ সর্দি, হাঁচি ও কাশির সমস্যায় ভুগছেন। এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে কিছু ভেষজ উপাদান আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। এতে আপনার ইমিউনিটি বৃদ্ধি পাবে। জেনে নিন কী কী পান করবেন:
১. গরম দুধের সাথে কিছু হলুদ গুঁড়ো মিশিয়ে পান করা সবসময়ই স্বাস্থ্যকর। এই পানীয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও মজবুত করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে হলুদ মেশানো হালকা গরম দুধ পান করলে আপনার ঘুমও উন্নত হবে।
২. অন্যদিকে মৌরি দিয়ে তৈরি পানিও অত্যন্ত উপকারী। মৌরি ভেজানো পানি পান করলে ওজন কমানোর পাশাপাশি হজমশক্তি বাড়ে। অনেকের হয়তো জানা নেই, চায়ের মধ্যে মৌরি মিশিয়ে পান করারও বিশেষ উপকারিতা আছে। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে আকস্মিক সংক্রমণের হাত থেকে দূরে থাকা যায়।
৩. আমলকির রস খালি পেটে পান করলে শরীরের জন্য অসাধারণ উপকারিতা রয়েছে। এর মধ্যে একটি হলো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। ফলে সর্দি ও কাশির সমস্যা কিছুদিনের মধ্যেই কমে যাবে। আমলকির রস অন্ত্রের স্বাস্থ্যের জন্যও ভালো। এটি বদহজমের সমস্যা কমাতে সহায়তা করে, ফলে গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা হয় না।
৪. অশ্বগন্ধা হল আয়ুর্বেদ শাস্ত্রের একটি মূল উপাদান। দুধের সাথে অশ্বগন্ধা মিশিয়ে পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। অশ্বগন্ধা মেশানো দুধ পান করলে আপনার স্ট্রেসের মাত্রাও কমে যাবে। এটি আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত সহায়ক।
৫. আদা দিয়ে তৈরি চা পান করলে গলা ব্যথা ও সর্দির সমস্যা থেকে দারুণ স্বস্তি পাওয়া যায়। আদা চা নিয়মিত পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে বারবার অসুস্থ হওয়ার ঝুঁকি কমে যায়।