1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাশিফল ২০২৪: আপনার জন্য বছরটি কেমন হবে? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম
আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

রাশিফল ২০২৪: আপনার জন্য বছরটি কেমন হবে?

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার পঠিত
রাশিফল ২০২৪

নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করা সম্ভব শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা নিয়তি। নতুন বছরে রাশিফল দেখে নিজের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করুন। কোন রাশির জাতকের জন্য ২০২৪ সাল কেমন যাবে, তা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটির (বিএএস) সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, অ্যাস্ট্রোলজার ও মনস্তাত্ত্বিক পরামর্শদাতা ফজলে আজিম।

এ বছর আপনার আত্মউন্নতির সময়। পরিকল্পনা করে কাজে লেগে পড়ুন, যাতে বছর শেষে আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন। পেশাগত ক্ষেত্রে উন্নতি হতে পারে। বিবাহযোগ্য অনেকেই সঙ্গীর সন্ধান পাবেন, বিয়ের আসর সজ্জিত হবে। কারো কারোর ক্ষেত্রে সন্তানের আগমনের সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি উন্নতির দিকে যেতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে)
এ বছর অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন। আয় বৃদ্ধি পেলে ব্যয় না বাড়িয়ে সঞ্চয় ও বিনিয়োগের চেষ্টা করুন। বছরের শুরুতে ব্যয় বাড়তে পারে। কথাবার্তায় বিশেষ সাবধানতা প্রয়োজন হতে পারে। সন্তানের স্বাস্থ্য আপনার উদ্বেগের কারণ হতে পারে। বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য অনেকে বিপদে পড়তে পারেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন)
এ বছর অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক করতে গিয়ে বন্ধু শত্রুতে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখুন। বন্ধুবান্ধবের মাধ্যমে কেউ কেউ নতুন চাকরি বা ব্যবসার সুযোগ পেতে পারেন। ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের কাছ থেকে ভালো পরামর্শ আশা করতে পারেন। বিবাহিত ব্যক্তিদের দাম্পত্য সম্পর্ক মজবুত থাকবে। সন্তানের আগমনের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। কারো কারোর বিদেশযাত্রার সম্ভাবনা আছে।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)
এ বছর খাদ্যাভ্যাসের প্রতি আপনাকে নজর দিতে হবে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস স্বাস্থ্যহানির কারণ হতে পারে। আত্মপ্রতিষ্ঠার জন্য বছরটি বিশেষভাবে স্মরণীয় হতে পারে। পেশাগত ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। নেতৃত্বের সুযোগ আসতে পারে। ভিসা সংক্রান্ত সমস্যা সমাধান হতে পারে। দাম্পত্য সম্পর্ক মধুময় করতে জীবনসঙ্গীকে সময় দিন। সাময়িকভাবে কিছু চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজন হতে পারে। নিজের শরীরের যত্ন নিন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট)
এ বছর ভ্রমণের অসংখ্য সুযোগ পেতে পারেন। বিবাহিতদের জীবনসঙ্গীর স্বাস্থ্য সুরক্ষায় মনোযোগী হতে হবে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। কখনো তৃতীয় পক্ষকে সমস্যা সমাধানের জন্য টানবেন না। পারস্পরিক আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। ব্যবসায়িকরা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকুন। অপ্রত্যাশিত ঝুঁকি এড়াতে অংশীদারি ব্যবসায় বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে। লেনদেনের ক্ষেত্রেও সতর্কতা অপরিহার্য।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
এ বছর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সন্দেহজনক আচরণ ও ভুল বোঝাবুঝি এড়ানোর চেষ্টা করুন। পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা দিয়ে সম্পর্ককে জীবন্ত রাখুন। চোখের যত্ন নিন; কারো কারোর ক্ষেত্রে মুখমণ্ডলে সমস্যা দেখা দিতে পারে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ভুল বোঝাবুঝির ঝুঁকি এড়াতে সরাসরি কথা বলুন। বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য বিপদ হতে পারে। দেশ–বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক সাফল্যের জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন। অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিলে এ বছর আপনার ব্যবসায়িক দিক থেকে উন্নতি হতে পারে। শারীরিক ও মানসিকভাবে ভালো থাকতে পারেন। পেশাগত ক্ষেত্রে পদোন্নতি, নেতৃত্বের সুযোগ আসতে পারে। লেখক ও প্রকাশকদের নতুন উপায়ে প্রচার ও বিপণনের কাজ করতে হতে পারে। প্রতিপক্ষের সঙ্গে তর্কের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
এ বছর আপনার পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। পরিবারের নতুন সদস্যের আগমন হতে পারে। পরিবারের সদস্যদের পাশাপাশি নিজের শরীরের যত্ন নিতে হবে। মাদকের বদভ্যাসে লিভার সংক্রান্ত সমস্যা হতে পারে। মায়ের স্বাস্থ্যের খোঁজ নিন; প্রয়োজনে চিকিৎসা করান। সন্তানের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে। প্রেমের সম্পর্কে প্রতারণার শিকার হতে পারেন; সতর্ক থাকুন। বিবাহযোগ্যদের জন্য বিয়ের সম্ভাবনা রয়েছে। কোন বিষয় চুক্তি সম্পাদনের সুযোগ আসতে পারে। অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পেতে পারেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
এ বছর ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। প্রস্তুতিবিহীন হলে যাত্রাপথে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন। দূরে ভ্রমণের পরিকল্পনা থাকলে আগে থেকেই প্রস্তুতি নিন। শিল্প–সংস্কৃতি ও সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি উপযোগী হতে পারে। পেশাগত স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। সন্তানের আগমনের সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে কৌশলে ঝামেলা এড়িয়ে সমস্যার সমাধানের চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
এ বছর আপনাকে কাজের প্রতি আরো মনোযোগী হতে হবে। আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত সঞ্চয় করার চেষ্টা করুন। সাময়িকভাবে সময় চ্যালেঞ্জিং হতে পারে। অলসতার কারণে সুযোগ হাতছাড়া হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। যানবাহন কেনার সময় অভিজ্ঞ কারো পরামর্শ নিলে ভালো হবে। নবদম্পতিরা সন্তানের জন্য সাফল্য পেতে পারেন। আইন, মধ্যস্থতার ব্যবসায়ীদের জন্য সাফল্যের সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
এ বছর আপনার জন্য পরিশ্রমের বছর। অলসতা কাটালে সাফল্য নিশ্চিত। অন্যদের কী ভাবছে, এ নিয়ে চিন্তা না করে কাজে নেমে পড়ুন। কাজকে ভালোবাসলে সফলতা আসবে। আলস্য ও খেয়ালিপনা সাফল্যের পথে বাধা সৃষ্টি করতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণের মাধ্যমে নতুন পরিচয় ও ভাগ্যোন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। কথাবার্তায় সতর্ক থাকা জরুরি। আর্থিক দিক সাময়িকভাবে চ্যালেঞ্জিং হতে পারে। বাড়ি বা বাহন কেনার সুযোগ আসতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
এ বছর নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে ধাপে ধাপে সাফল্যের দিকে অগ্রসর হবেন। আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো থাকতে পারে। আয়–উপার্জনের বৃদ্ধি পেতে পারে। আমদানি–রপ্তানির সঙ্গে যুক্তদের ব্যবসায়িক সম্ভাবনা উজ্জ্বল হতে পারে। বৈদেশিক লেনদেনে দীর্ঘসূত্রতার সম্ভাবনা রয়েছে। শিক্ষকতা পেশার অনেকেই উচ্চতর বিষয়ে জ্ঞান অর্জন ও গবেষণার সুযোগ পাবেন। ব্যক্তিগত বা পারিবারিক জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে এমন বিষয়গুলো থেকে সচেতনতা বজায় রাখুন। নিজের শরীরের যত্ন নিন। কাছাকাছি কিংবা দূরে ভ্রমণের সুযোগ পেতে পারেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..