1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভোটের দিনে পাঁচ ধরনের যানবাহন চলাচলে কড়াকড়ি নিষেধাজ্ঞা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম
দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে আক্রান্ত ৯৪৭ মৃত্যু তিন পাকিস্তানে গণপরিবহন ভাড়া সম্পূর্ণ ফ্রি আওয়ামী লীগ নেতাকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব, ইউএনও কে আদালতের শোকজ সম্মিলিত উদ্যোগে অর্থনীতি রক্ষার আহ্বান জানালেন মন্ত্রী টিস্যু ব্যবহারে পবিত্রতা অর্জন, পানি ছাড়াই নামাজ শুদ্ধ? নয় জেলায় ঝড়ের আশঙ্কা, ৬০ কিলোমিটার বেগে বইবে হাওয়া কুয়াকাটার সাগরে বিরল ব্রাউন সার্জনফিশ, দর্শনার্থীর ভিড় হবিগঞ্জের মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ শাহবাগ থানায় পুলিশ ব্যারাক সংকট, অস্থায়ী সমাধানে উদ্যোগ জোরদার রামগঞ্জ পৌরসভা নিয়ে ক্ষুদ্র বিশ্লেষণ

ভোটের দিনে পাঁচ ধরনের যানবাহন চলাচলে কড়াকড়ি নিষেধাজ্ঞা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ বার পঠিত
যানবাহন চলাচলে কড়াকড়ি নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামীকাল বুধবার রাত ১২টা থেকে পাঁচ ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

এই সময়ে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা শুরু হবে আজ মঙ্গলবার রাত ১২টা থেকে এবং তা ভোট গ্রহণের পরদিন শুক্রবার রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে নির্বাচন কমিশনের (ইসি) স্টিকারযুক্ত মোটরসাইকেল এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ইসি আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত পর্যবেক্ষকদের জন্য এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন—যেমন ওষুধ, স্বাস্থ্য ও চিকিৎসাসামগ্রী পরিবহন এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। এছাড়া আত্মীয়স্বজনকে আনতে বা পৌঁছে দিতে বিমানবন্দরে যাওয়া-আসার ক্ষেত্রে ব্যবহৃত যানবাহন টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণ দেখাতে পারলে চলাচলের সুযোগ পাবে।

দূরপাল্লার যাত্রী পরিবহনকারী যানবাহন অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রেও যেকোনো যানবাহন চলতে পারবে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনী এজেন্টের জন্য (যথাযথ নিয়োগপত্র বা পরিচয়পত্র থাকা সাপেক্ষে) একটি করে গাড়ি—যেমন জিপ, কার বা মাইক্রোবাস—রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে চলাচল করতে পারবে।

সাংবাদিক, পর্যবেক্ষক কিংবা জরুরি প্রয়োজনে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন নিয়ে চলাচল করতে পারবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী কিংবা অন্যান্য ব্যক্তিদের জন্য মোটরসাইকেল ব্যবহারের সুযোগ থাকবে।

এছাড়া টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি ও বিটিআরসি অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যানবাহনের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। জাতীয় মহাসড়ক, বন্দর সংযোগ সড়ক ছাড়া আন্তঃজেলা বা মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং প্রধান সড়কের সংযোগ রাস্তাগুলোতেও এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..