1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম
ভোটের দিনে খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনের দিনে বাস চলবে, তবে সার্ভিস সীমিত থাকতে পারে নির্বাচন ঘিরে আজ থেকে সাতদিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত ভাষা ও আত্মত্যাগের স্মৃতি বয়ে নিয়ে শুরু বাঙালির ফেব্রুয়ারি মাস সারা দেশে যৌথবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক ব্যক্তি আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল

ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার পঠিত
ব্যালট পেপারের নিরাপত্তা

ব্যালট পেপারের গোপনীয়তা নিশ্চিত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে একাধিক নির্দেশনা দিয়ে নতুন পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি সামগ্রী যাচাইকরণ, ব্যালট পেপার, বিভিন্ন ধরনের সিলের নিরাপত্তা কোড নম্বর সংরক্ষণ, ভোটকেন্দ্রে সামগ্রী প্রেরণ ও গ্রহণ সংক্রান্ত বিষয়ে এই পরিপত্রে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ পরিপত্র প্রকাশ করা হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটকেন্দ্রে ব্যবহৃত নির্বাচনি দ্রব্যাদি, প্রয়োজনীয় ফরম, প্যাকেট, খাম, নির্দেশিকা, পরিচয়পত্র এবং প্রচার সামগ্রী বিতরণের সময়সূচি ও পরিকল্পনা আগেই সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

নির্বাচনি সামগ্রী যাচাইকরণ প্রসঙ্গে বলা হয়েছে, ভোটকেন্দ্রভিত্তিক বিতরণ করা সামগ্রী পৌঁছানোর পর পূর্বে জারিকৃত পরিপত্র-১৩ অনুযায়ী সংযুক্ত বিতরণ তালিকার সঙ্গে প্রেরিত ফরম, প্যাকেট ও খাম মিলিয়ে যথাযথভাবে পরীক্ষা করতে হবে। কোনো সামগ্রী কম বা বেশি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার বিষয়ে ইসি জানায়, বিজি প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস কিংবা সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে সরবরাহ করা ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর পর পুনরায় ফরম-৫ অনুযায়ী প্রার্থীর নাম ও প্রতীক যাচাই করতে হবে। প্রিজাইডিং অফিসারদের মধ্যে বিতরণের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এসব ব্যালট পেপারসহ সংশ্লিষ্ট মালামাল নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে এবং প্রতিটি ধাপে গোপনীয়তা নিশ্চিত করতে হবে।

এছাড়া অফিসিয়াল সিল ও ব্রাস সিলের নিরাপত্তা কোড নম্বর সংরক্ষণ ও গোপনীয়তা রক্ষার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যালট পেপারসহ অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাড, গালা এবং তিন ধরনের সিল রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে। এর মধ্যে অফিসিয়াল সিল ও ব্রাস সিলে থাকা নিরাপত্তা কোড নম্বর সব পর্যায়ে গোপন রাখতে হবে। সহকারী রিটার্নিং অফিসাররা কোন ভোটকেন্দ্রে কোন কোড নম্বরের সিল দেওয়া হলো তা বিতরণ রেজিস্টারে কেন্দ্রভিত্তিক লিপিবদ্ধ করবেন এবং প্রতিটি সিলের ছাপ সংরক্ষণ করবেন। একই সঙ্গে প্রিজাইডিং অফিসাররা ভোটকেন্দ্রের কক্ষভিত্তিক সিল ব্যবহারের তথ্য নির্ধারিত নিয়মে খামে সংরক্ষণ করে হেসিয়ান বড় ব্যাগে রাখবেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..