শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
বাংলাদেশ বিমানবাহিনী “সাইবার সিকিউরিটি সচেতনতা মাস” এর উদ্বোধনী অনুষ্ঠান আজ মঙ্গলবার ঢাকা ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বিমান বাহিনী সদর দপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বিমান বাহিনী প্রধান বলেন, আধুনিক যুদ্ধকৌশলের বিবর্তনের ফলে এয়ার স্পেস ও সাইবার স্পেস আলাদা করে দেখা যায় না। যেভাবে আমরা আকাশ, স্থল ও সমুদ্র সীমায় সীমানা রক্ষা করি, তেমনই ডিজিটাল নেটওয়ার্কের অদৃশ্য সীমানাও রক্ষা করতে হবে। তিনি সতর্ক করলেন যে, সাইবার হুমকি যেকোনো সময় ও স্থানে তৈরি হতে পারে। সচেতনতা, সতর্কতা ও শৃঙ্খলা হলো সাইবার নিরাপত্তার মূল চাবিকাঠি।
এয়ার চিফ মাহমুদ খাঁন আশা প্রকাশ করেন, সাইবার নিরাপত্তা একটি সম্মিলিত দায়িত্ব, যা সকলের সচেতনতা ও দায়িত্বশীলতা ছাড়া অর্জন সম্ভব নয়। তিনি সকলের সহযোগিতায় বিমান বাহিনীকে আকাশে এবং ডিজিটাল ডোমেইনে অপ্রতিরোধ্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাস্থ ঘাঁটি/ইউনিটের নির্বাচিত কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি ও বেসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বাইরে থাকা ঘাঁটিগুলোর প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। মাসব্যাপী আয়োজনে বিমান বাহিনী সদস্য, তাদের পরিবার ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য সাইবার সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম পরিচালনা করা হবে।