শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
বাংলাদেশের ব্যাটসম্যানদের ছক্কা ঝড়, টি-টোয়েন্টিতে রেকর্ড ভাঙল টাইগাররা
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে ছক্কা হাঁকানোতে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স নজর কেড়েছে। চলতি বছর বাংলাদেশের ব্যাট থেকে এসেছে ১৭১ ছক্কা, যা ২০২৪ সালের ১২২ ছক্কার রেকর্ডকে ছাপিয়ে গেছে।
এ বছর ২৪ ম্যাচ খেলে ছক্কা মারায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান, যারা ২৬ ম্যাচে ১৯০টি ছক্কা হাঁকিয়েছে। তিনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (১৪৮ ছক্কা, ১৫ ম্যাচ), চারে অস্ট্রেলিয়া (১১১ ছক্কা, ১১ ম্যাচ), আর পাঁচে ইংল্যান্ড (১০০ ছক্কা, ১২ ম্যাচ)। তালিকায় সাত নম্বরে আছে ভারত (৯৪ ছক্কা, ১২ ম্যাচ)।
ছক্কা সংখ্যায় আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। চট্টগ্রামে চলতি মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এটি বছরের একমাত্র টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচে বাংলাদেশের ছক্কা সংখ্যা দুই শতক অতিক্রম করতে পারবে কি না—এটি অনেকের চোখে বড় চ্যালেঞ্জ। তবে অসম্ভব নয়।