1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
২০ বছর বয়সী হারজাস সিংয়ের ৩১৪ রানের অবিশ্বাস্য ইনিংস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম
নির্বাচনের দিনে বাস চলবে, তবে সার্ভিস সীমিত থাকতে পারে নির্বাচন ঘিরে আজ থেকে সাতদিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত ভাষা ও আত্মত্যাগের স্মৃতি বয়ে নিয়ে শুরু বাঙালির ফেব্রুয়ারি মাস সারা দেশে যৌথবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক ব্যক্তি আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ

২০ বছর বয়সী হারজাস সিংয়ের ৩১৪ রানের অবিশ্বাস্য ইনিংস

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পঠিত
হারজাস সিংয়ের ৩১৪ রানের ইনিংস বিশ্বে আলোড়ন

অনলাইন ডেস্ক,

অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ভারতীয় বংশোদ্ভূত ২০ বছর বয়সী ব্যাটার হারজাস সিং একটি অবিশ্বাস্য ট্রিপল সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন।

নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডে শনিবার ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনির বিপক্ষে ৩৫ ছক্কা ও ১৪ চারে ১৪১ বল খেলে ৩১৪ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে হারজাস শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। ফিফটি পূর্ণ করেন মাত্র ৩৩ বলে। এরপর ৭৪ বলেই সেঞ্চুরি পূর্ণ। পরের ৬৭ বলে করেন ২১৪ রান। ডাবল সেঞ্চুরি ১০৩ বলে, অর্থাৎ সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরি হাঁকাতে মাত্র ২৯ বল লাগে। শেষ ওভারে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন ১৩২ বলেই। ৩১৪ রানের ইনিংসে ২৬৬ রান আসে বাউন্ডারি থেকে।

২০০৫ সালে সিডনিতে ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে জন্ম হারজাসের। তার বাবা ইন্দ্রজিৎ সিং একসময়ে পাঞ্জাব রাজ্যের বক্সিং চ্যাম্পিয়ন, মা আভিন্দার কৌর ছিলেন লং জাম্পার। আট বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পরিচিত কোচ নিল ডি’কস্টারের তত্ত্বাবধানে বেড়ে উঠেছেন।

গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে ভারতের বিপক্ষে ৬৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হারজাস।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..